img


: রাজ্যে ও পালিত পরিসংখ্যান দিবস, জনগণনায় সহযোগিতার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান :


আইনেট  প্রতিনিধিঃ    সোমবার ২৯ জুন ,দেশের মহান পরিসংখ্যানবিদ ও পরিকল্পনাবিদ প্রফেসর প্রশান্তচন্দ্র মহালানবিসের ১৩৩ তম জন্মবার্ষিকী। সারাদেশে এই দিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর পরিসংখ্যান দিবস উদযাপনের মূল আলোচ্য বিষয় হলো 'প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন'এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক আলোচনার আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের জনগণনা পরিচালনালয়ের পরিচালক রতন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের জনগণনা পরিচালনালয়ের পরিচালক রতন বিশ্বাস জানান, জনগণনা দেশের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় ।১৫ বছর বাদে গোটা দেশে পুনরায় জনগণনার কাজ শুরু হয়েছে। দুটি পর্যায়ে এই জনগণনার কাজ রাজ্যে অনুষ্ঠিত হবে। রাজ্যে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জনগণনার অঙ্গ হিসেবে চলবে স্ব গননা প্রক্রিয়া ।১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে জনসংখ্যার পর্যবেক্ষণ ।তিনি আরো জানান ,এই কাজকে সম্পূর্ণ করতে প্রতিটি জেলার জেলা শাসক  প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ।আগরতলা পৌর নিগমের ক্ষেত্রে নিগমের কমিশনার প্রিন্সিপাল সেন্সাস অফিসারের দায়িত্ব পালন করবেন ।ভারত সরকারের জনগণনা পরিচালনালয়ের পরিচালক রতন বিশ্বাস আরো জানান ,জনগণনা একটি গুরুত্বপূর্ণ বিষয় ।এই ক্ষেত্রে জনগণনা কর্মীদের সকল প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।