img


  রাজধানীর মন্ত্রীবাড়ি রোডে পরিদর্শনে মেয়র


আইনেট  প্রতিনিধিঃ     রাজধানীর মন্ত্রীবাড়ি রোডের ফুটপাত দখল মুক্ত করে নেওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রীর ।মঙ্গলবার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন মেয়র ইন কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা ।এদিন মেয়র জানান ,সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং নিকাশি ব্যবসার ব্যাঘাত ঘটছিল। তাই পৌরনিগম কর্তৃপক্ষের মনে হয়েছে সংশ্লিষ্ট স্থানটি দখল মুক্ত করা দরকার। নিগমের সিদ্ধান্ত মেনে ব্যবসায়ীরাই দোকানপাট গুছিয়ে নিয়েছেন ।মেয়র আরো জানান ,ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা প্রদানের বিষয়টি মুখ্যমন্ত্রীর ভাবনায় রয়েছে ।তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করছে সরকার। এই ক্ষেত্রে যতটা সম্ভব পুনর্বাসন প্রদানের চেষ্টা করা হচ্ছে।