img


: সেজে উঠছে নরসিংগড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ,আগামী মরশুমে আইপিএল ম্যাচ হতে পারে, জানাল টিসিএ কর্তৃপক্ষ :


 আইনেট  প্রতিনিধিঃ    নরসিং গর্সিত ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজ প্রায় শেষের পথে ।৩১ আগস্ট এর মধ্যেই নির্মাণ সংস্থা টিসিএকে স্টেডিয়াম হ্যান্ড ওভার করবে ।আগামী মরশুমে নির্দ্বিধায় স্টেডিয়ামে আইপিএল ম্যাচ হতে পারবে বলে জানান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ এবং সম্পাদক সুব্রত দে।   ২০১৭ সাল থেকে রাম কৃপাল সিং কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে কাজ শুরু করে। মাঝে অবশ্য আইনি প্রক্রিয়া এবং কোভিড কালের জন্য বেশ কিছু সময় নির্মাণ কাজ বন্ধ ছিল ।এরপরেও অসমে সড়কপথে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় নির্মাণসামগ্রী আনা সম্ভব হয়নি ।এতে নয় মাস কাজ বন্ধ থাকে। বর্তমানে প্রায় শেষের পথে নির্মাণ কাজ ।এদিন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে ।তিনি জানান, ১৮৫ কোটি টাকার কা জের মধ্যে এখন পর্যন্ত ১৭৮ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের ২১ আগস্ট এর মধ্যে নির্মাণ সংস্থা এই মাঠ টি সি একে হ্যান্ড ওভার করবে বলে জানান তিনি।    সাংবাদিক সম্মেলনের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ জানান ,এজেন্সি আশ্বাস দিয়েছে ,৩১ আগস্ট এর মধ্যে মাঠ হ্যান্ড ওভার করে দেবে ।এই ক্ষেত্রে বড় জোড় আর দুই মাস বেশি সময় লাগতে পারে। সব মিলিয়ে অক্টোবর বা নভেম্বর মাসে পূর্ণাঙ্গ রূপ পাবে স্টেডিয়াম ।তিনি আরো জানান ,আগামী মরশুমে এই মাঠে আইপিএল ম্যাচ হতে পারবে।