img


শান্তিরবাজার পৌর এলাকার সার্বিক উন্নয়নে বৃহৎ পরিকল্পনা পরিদর্শন প্রতিনিধি দল।


আইনেট  প্রতিনিধিঃ    শান্তিরবাজার পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রশাসন ও পৌর পরিষদের প্রতিনিধিদের একটি দল। বুধবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।পরিদর্শনকালে প্রতিনিধি দল শান্তিরবাজার মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ, নতুন মোটরস্ট্যান্ডের নির্মাণ প্রকল্প, পুরনো মোটরস্ট্যান্ড এলাকা, শহরের বিভিন্ন সড়ক, জল নিষ্কাশন ব্যবস্থা এবং বাজার এলাকায় নতুন স্টল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন চলাচলের সুবিধা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের জন্য আরও উন্নত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।  এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ,শান্তির বাজার মহকুমাশাসক তরুণ কান্তি সরকার, পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস, , ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, ইঞ্জিনিয়ার অমল মজুমদার সহ অন্যান্যরা।প্রতিনিধি দলের সদস্যরা জানান, শহরের দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজার এলাকার আধুনিকীকরণ, উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা এবং যানবাহন ব্যবস্থাপনাকে আরও সুসংহত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।