img


সহায়তা করার জন্য এগিয়ে এলো ডি ডি আর সি ধলাই


আইনেট  প্রতিনিধিঃ    যে সকল বৃদ্ধ চলাফেরা করতে খুবই কষ্টের সম্মুখীন হচ্ছেন তাদের সহায়তা করার জন্য এগিয়ে এলো ডি ডি আর সি ধলাই। বৃদ্ধদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে পৌঁছে দিল তাদের চলনে সহায়ক সামগ্রী হুইল চেয়ার সহ অন্যান্য। আজ আমবাসা এলাকার দুই বৃদ্ধ এবং এক বৃদ্ধার হাতে তাদের সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। দুই বৃদ্ধাকে দেওয়া হয় হুইল চেয়ার এবং বৃদ্ধাকে দেওয়া হয় ব্যাক বেল্ট।  তারা তাদের চলন সামগ্রী পেয়ে  খুশি প্রকাশ করতে গিয়ে বলেন দীর্ঘদিন ধরে তারা চলাফেরা করতে খুব অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। এই সামগ্রী এ তাদের খুব উপকার হয়েছে। এখন তাদের চলাফেরা করতে কোন অসুবিধা হবে না। এর জন্য ডিডিআরসি কে ধন্যবাদ জানান।  ডিডিআরসি ধলাই এর কর্মীরা জানায় তাদের কাছে আবেদন করেছিল তারা। তাই আজ তাদের বাড়িতে তাদের সহায়ক সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তারা আরো জানান আগামী দিনেও যাদের এধরনের সামগ্রীর প্রয়োজন তাদের কাছে সামগ্রিক পৌঁছে দেওয়া হবে।