
আইনেট প্রতিনিধিঃ ২০২৬-২৭ অর্থবছরে রাজ্য সরকার কর্তৃক তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বাজেট বরাদ্দ হয়। এই বাজেট বরাদ্দ কে ভিত্তি করে দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের রূপরেখা নির্ধারণে বুধবার প্রথমবারের মতো রাজ্য অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নিয়ার, আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যভিত্তিক এই পর্যালোচনা বৈঠকে ২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট বরাদ্দ অনুসারে গৃহীত প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা করা হয় সাফল্য না পাওয়া বিভিন্ন ক্ষেত্র সমূহ নিয়েও ।এদিন দপ্তরের মন্ত্রি সুধাংশু দাস এই সংবাদ জানান ।তিনি আরো জানান ,সমাজের প্রান্তিক অংশের মানুষের কাছে দপ্তরের সুযোগ সুবিধা সমূহ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের পর্যালোচনা বৈঠক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।