img


বাড়ির পাশে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বছরের এক কন্যাসন্তানের।


আইনেট  প্রতিনিধিঃ   বাড়ির পাশে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বছরের এক কন্যাসন্তানের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার চাম্পাহাওর থানার অন্তর্গত হাতিমারা এলাকায়। মৃত শিশুর নাম ইলিমি দেববর্মা। জানা গেছে,   বুধবার সকালে পরিবারের সদস্যরা যখন গৃহস্থালির নিজস্ব কাজে ব্যস্ত ছিলেন, তখন ইলিমি বাড়ির উঠোনে খেলা করছিল। খেলতে খেলতে কোনোভাবে সে বাড়ির পাশে থাকা একটি পুকুরের পাড়ে চলে যায়। সেখানে হঠাৎ পা পিছলে সে পুকুরের গভীর জলে পড়ে যায়।কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের চোখে বিষয়টি ধরা পড়লে তাঁরা তড়িঘড়ি পুকুরের জলে নেমে শিশুটিকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় এলিমির বাবা-মাকে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেয়।