img


রাজ্যেই তৈরি হবে রেশমি শাড়ি , - মন্ত্রী বিকাশ দেববর্মা


আইনেট  প্রতিনিধিঃ    তসর এবং প্রাকৃতিক রেশম চাষে যুক্ত কৃষকদের আয় বৃদ্ধি এবং রেশম শিল্পের সার্বিক প্রচার ও প্রসারের লক্ষ্যে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় দপ্তর দেশব্যাপী এক প্রচার অভিযান শুরু করেছে। এর নামকরণ করা হয়েছে 'মেরা রেশম ,মেরা অভিমান -২.০ '  এই দেশব্যাপী প্রচার অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে রেশম চাষের সাথে যুক্তদের মধ্যে সোলার লাইন, টুল কিডস এবং রেশম চাষের বিভিন্ন উপকরণ প্রদান করা হয় ।      এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, ত্রিপুরার মাটি অত্যন্ত উর্বর। এই মাটিতে সোনার ফসল ফলে ।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্যের হস্ত চালিত তাঁত হস্তশিল্প এবং রেশম শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ।এর অঙ্গ হিসেবেই আরো ৫০০ রেশম চাষীদের নতুন বাগান করে দেওয়া হবে ।সুবিধাভোগীদের স্বাবলম্বী হওয়ার জন্যই এই উদ্যোগ ।মন্ত্রী আরো জানান, দপ্তরে অতি শীঘ্রই আরো ১২০ জন সেরিকালচার ইন্সপেক্টর নিয়োগ করা হবে।