img


: উত্তর পূর্বাঞ্চলে প্রথম মেমো ট্রেন চলল আগরতলা থেকে ,কিছু দিনের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে ত্রিপুরা -মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ   উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম আগরতলা থেকেই মেন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা মেমু ট্রেন চলল। শনিবার আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে আগরতলা- করিমগঞ্জ- আগরতলা মেমু ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এই উপ লক্ষে আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,বিধায়িকা মিনা রানী সরকার ,উত্তর-পূর্ব রেলের আধিকারিক সুনীল নোহানি সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৬৪ সাল থেকে ত্রিপুরায় রেল পরিষেবার ইতিহাস তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১৯৬৪ সালে ধর্মনগরে প্রথম মিটার গেজ ট্রেন এসেছিল। এরপর ২০০৮ সালে আগরতলায় মিটার গেজেট ট্রেন আসে ।তিনি বলেন, ২০১৪ সালের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যে রেল পরিষেবার বিস্তার ঘটে। যার ফলস্বরুপ  আজ আগরতলা- করিমগঞ্জ- আগরতলা মেমু ট্রেন পরিষেবা চালু হলো। মুখ্যমন্ত্রী জানান ,আর অল্প কিছুদিনের মধ্যেই আগরতলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে।   অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, আগরতলা- করিমগঞ্জ এর মধ্যে আগে ডিজেল ইঞ্জিনে মেমু ট্রেন চলত ।এখন ইলেকট্রিক ইঞ্জিনে মেমু ট্রেন চলবে ।এতে আরো চারটি কামরাযুক্ত করা হয়েছে ।এর ফলে প্রতিদিন ৩৬০০ জন যাত্রী আগরতলা থেকে করিমগঞ্জ যেতে পারবেন। পরিবহন মন্ত্রী জানান ,নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে গতি পেয়েছে ।এখন লুক ইস্ট নয় ,এক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরো জানান, গত ১২ বছরে সারাদেশে ৬৯ হাজার কিলোমিটার রেল ট্র্যাক স্থাপন হয়েছে ।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী চান উত্তর পূর্বাঞ্চলে কাজ করে দেখাতে। তাই এক্ট ইস্ট পলিসিতে এখন মিজোরাম থেকে ত্রিপুরা ,অন্ধপ্রদেশ, সিকিম সহ দেশের অন্যান্য রাজ্যগুলিকে রেলটেক এর মাধ্যমে যুক্ত করে এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরীর কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।