img


: সুন্দর পরিবার সমাজ ও রাজ্যের জন্য ভালো মনের মানুষ চাই -মন্ত্রী সুশান্ত চৌধুরী :


আইনেট  প্রতিনিধিঃ    নিজ বিধানসভা কেন্দ্রের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন ও সংবর্ধনা প্রদান করলেন ১০ নং মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর কয়েকদিন বাদেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা উচ্চ শিক্ষার দ্বিতীয় ধাপে পদার্পণ করবে ।শুরু হবে উচ্চশিক্ষা লাভে তাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই

আর তার আগে শনিবার রানীবাজার গীতাঞ্জলি হলে এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও সংবর্ধনা প্রদানের আয়োজন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন নিজ বিধানসভা কেন্দ্রের সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের হাতে ক্ষুদ্র উপহার সামগ্রী ও ট্রফি তুলে দিয়ে সংবর্ধনা জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের আবদার মেনে কিশোর কুমারের সুরে গানও গাইলেন তিনি ।তখন খুবই কনফিডেন্ট এবং খুশি দেখাচ্ছিল গায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ,আমরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরাকে একটা সুন্দর রাজ্য বানাতে চাই ।এই ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। মন্ত্রী আরো বলেন, সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে নি।কিন্তু চেষ্টা করলেই সবাই ভালো মানসিকতার মানুষ হতে পারে। ভালো মানসিকতা থাকলে পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে ,সুন্দর হবে রাজ্য। আর এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে আমাদের রাজ্য ।আগামী দিনগুলিতে সফল এবং সুন্দর মনের মানুষ হতে ছাত্রছাত্রীদের ড্রাগ থেকে দূরে থাকার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।