
আইনেট প্রতিনিধিঃ গত বছরের মত এবছরও রাজ্যে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কমপ্লেভ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে ।৯ এবং ১০ জুলাই হবে এই বিজনেস কনক্লেভ ।এবছর রাজধানীর হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে এই কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে ।এতে উপস্থিত থাকার কথা রয়েছে দেশ এবং বিদেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি । এই বিজনেস কনকলেভ কে সাফল্যমণিত করে তুলতে রবিবার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্য সচিব জেকে সিনহা, বিধায়িকা মিনারানী সরকার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ বিভিন্ন দপ্তরের সচিব, প্রধান সচিব সহ অন্যান্য আধিকারিক ।বৈঠকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি-পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।এদিন প্রস্তুতি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলি থেকে অনেক ভালো ।তাই সকলেই ব্যবসার জন্য ত্রিপুরাতে আসতে চাইছেন ।এতে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন ঘটবে ।কর্মসংস্থানের সুযোগ হবে ।রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী আরও জানান দেশ এবং বিদেশের ৫০০ জন প্রতিনিধি এই কনক্লেভে যোগদান করবেন ।উপস্থিত থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্যসিন্ধিয়াও। বিজনেস কনক্লেভে স্বাস্থ্য, শিক্ষা সহ রাজ্যের সম্পদ ব্যবহার করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।