img


আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা


আইনেট  প্রতিনিধিঃ    আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দির এবং মন্দির প্রাঙ্গনে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলা ।এ বছর ২৬৫ তম বর্ষে পদার্পণ করছে রাজ্যের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান ।পূজা এবং মেলাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে মন্দির প্রাঙ্গণে চলছে জোড় কদমে প্রস্তুতি পর্ব ।রবিবার চৌদ্দ দেবতা বাড়ি সংলগ্ন পুরাতন আগরতলা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সাংবাদিক সম্মেলন করে খার্চি পূজা ও মেলার বিস্তারিত তুলে ধরেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা ও মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। তিনি জানান ,২২ জুলাই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে ২৬৫ তম খার্চি পূজা ও মেলার সূচনা হবে ।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা ।তিনি আরো জানান ,পূজা ,মেলা এবং প্রদর্শনী -এই তিন পর্যায়ে ৭ দিন ব্যাপী গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হবে ।প্রদর্শনীতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের সার্বিক উন্নয়নমূলক কাজকর্মের তথ্য নিয়ে স্টল খুলবে। অন্যান্য বছরের মত এবারও সাত দিন ধরে চলবে কৃষ্ণ মালা মঞ্চ এবং হাভেলি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ।আশা ব্যক্ত করে বিধায়ক জানান, এবছর ত্রিপুরা ,উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যের ১ হাজার থেকে ১১ ০০ শিল্পী  মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।বিধায়ক আরো জানান, মেলা এবং পূজাকে সার্বিকভাবে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।