
আইনেট প্রতিনিধিঃ দিদার সম্পত্তির ভাগ চান ছেলের ঘরের নাতি ।কিন্তু দিদা গত নয় বছর ধরে তাদের সাথে থাকেন না। থাকেন তার মেয়ের নমিতা দেববর্মার কাছে ।এরপরও দিদা নাতিকে ৫ কানি জমি লিখে দেন ।কিন্তু নাতি বিপুল দেববর্মা ও বিধু দেববর্মা আরো দেড় কানি জমি চান ।বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরেই বিবাদ চলছিল ।সোমবার সকালে বৃদ্ধার মেয়ে নমিতা দেববর্মার ছেলে বিতর্কিত জমিটি দেখতে গেলে বিপুল দেববর্মা ,বিধু দেববর্মা দেববর্মা এবং বিধুর স্রী তাকে মারধর করে ।খবর পেয়ে নমিতা দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান ।তখন তাকেও তার দুই ভাইপো যথাক্রমে বিপুল দেববর্মা, ও বিধু দেববর্মা এবং তার স্ত্রী মিলে মারধর করে ।বিপুল একটি লাঠি দিয়ে তার পিসি নমিতা দেববর্মার হাতে এবং মাথায় আঘাত করলে রক্তাক্ত হন তিনি ।স্থানীয়রা তাকে মান্দাই হাসপাতালে নিয়ে যান।সেখান থেকে নমিতা দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন জিবি হাসপাতালে আহত নমিতা দেববর্মা এই কথা জানান।