
আইনেট প্রতিনিধিঃ সোমবার শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তির বাজার পৌর পরিষদের যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীত করাহয় মহকুমা ভিত্তিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনাকরেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা,বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, শান্তির বাজার পৌরপরিষদের ডেপুটি সিও পবিত্র দাস, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, রাজীব চক্রবর্তী, ছায়া দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্নদিকগুলো সম্পর্কে কিছু তথ্য জনসন্মুখে তুলেধরেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে বিভিন্নপ্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরাহয়।