img


খোয়াই মহকুমা ভিত্তিক বনমহোৎসব উদযাপন ও আমপুরা ইকোপার্কে, ফলক উন্মোচন


আইনেট  প্রতিনিধিঃ    পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আজ বিকেল খোয়াই পদ্মাবিলের আমপুরা ইকো পার্কে অনুষ্ঠিত হয় মহাকুমা ভিত্তিক বনমহোৎসব। খোয়াই বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আমপুরা ইকো পার্কের ফলকও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা হাত দিয়ে আমপুরা ইকো পার্কের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তাছাড়া ইকো পার্কের মধ্যে বন মহোৎসবের প্রতীকী হিসাবে বৃক্ষরোপণ এবং চারা গাছে জলসিঞ্চনের মাধ্যমে বনমহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তাছাড়া এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, টিটিএএডিসির রামচন্দ্র ঘাট স্বশাসিত জেলা পরিষদ সদস্য জেমস দেববর্মা, জেলা বনাধিকারিক অশোক কুমার, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার, সমাজসেবী সুকেশ দেববর্মা, শ্যামুয়েল দেববর্মা ও অলেন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মাবিল বিএসি-র চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা। খোয়াই মহকুমা বন বিভাগের এসডিএফও সুশ্মিতা দাস স্বাগত ভাষণ রাখেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন
বনমহোৎসবের মাধ্যমে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।