img


: রাজ্যের অগ্রগতির জন্য কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়েছে -মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ    বিভিন্ন ওয়ার্ডের পাকা বাড়ি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌরনিগম। বেশ কিছু ওয়ার্ড অফিসের নির্মাণ কাজ চলছে। কয়েকটি ওয়ার্ড অফিসের নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ।এরই একটি ৪০ নম্বর ওয়ার্ডের নবনিমিত পাকা বাড়ির উদ্বোধন হলো মঙ্গলবার ।এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিক ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের তৃতীয় ছোট রাজ্য ত্রিপুরা ।রাজ্যে ব্যয় বরাদ্দ গ্রহণের উপর একটি সীমা রয়েছে ।৪ হাজার কোটি টাকার বেশি বরাদ্ধ নিতে পারা যায় না। এই অর্থ রাশি কে  ৫ হাজার কোটি  টাকা করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের  নিকট দাবি জানিয়েছেন তিনি ।মুখ্যমন্ত্রী বলেন ,ফান্ড বৃদ্ধি না করলে পরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হতে হয় ।মুখ্যমন্ত্রী মনে করেন ,আগামী দিনে এই দাবি মানা হতে পারে।