img


রাজ্য কর সংস্থার ৫০ বছর পূর্ণ হল,


আইনেট  প্রতিনিধিঃ   ১৯৭৬ সালের ১ জুলাই রাজ্যের কর সংস্থার কাজকর্ম শুরু হয়েছিল ।সেই হিসেবে এ বছর রাজ্য কর সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ। এই উপলক্ষে বুধবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ সালের এপ্রিল মাসে রাজ্যে করদাতাদের সংখ্যা ছিল ৩২ হাজার ৯৫৪ জন। ২০২৬ সালের মার্চ মাসে করদাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৪ হাজার ৩৯৬ জন। মুখ্যমন্ত্রীর মতে, জিএসটি অডিটে জোড় দেওয়ায় কর দাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এতে ৪ কোটি টাকা অতিরিক্ত আদায় করা সম্ভব হয়েছে ।তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অথবা বর্ষে স্টেট জিএসটি সংগ্রহ ছিল ৬৪৪. ২২ কোটি টাকা ।এই অর্থ রাশির পরিমাণ ২০২৪-২৫ অর্থবছর থেকে ১২.১১ শতাংশ বেশি।

মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যে কর বান্ধব সংস্থা হিসেবে কাজ করছে আয়কর দপ্তর। তিনি জানান ,একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা করে তুলছে এই দপ্তর। এতে আত্মনির্ভরতার পথ দেখতে পাচ্ছে রাজ্য ,যা প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন ।তিনি আরো বলেন, আত্মনির্ভর রাজ্য না হলে আত্মনির্ভর দেশ হবে না। মানুষের কর দেওয়ার অভ্যাস বৃদ্ধি পেলেই আত্মনির্ভর ত্রিপুরা গঠন সম্ভব হবে ।আত্মনির্ভর ত্রিপুরা হলেই বিকশিত ত্রিপুরা গঠন করতে পারা যাবে ।তখন বিকশিত ভারত নির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে ত্রিপুরা।