
আইনেট প্রতিনিধিঃ কথায় বলে বাণিজ্যে বসত লক্ষী।বৃহসপতিবার হল গুরুবার তথা লক্ষীবার।আর বৃহস্পতিবার থেকেই আগরতলার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কমক্লেভ ২০২৬ শুরু হচ্ছে। এই বিজনেস কমপ্লেভ চলবে দুইদিন। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান ।আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল সাড়ে চারটায় । উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ।এই বিজনেস কনক্লেভে ৯'টি দেশের প্রতিনিধি সহ ১৫০০ জন বিনিয়োগকারীকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ১১৩ জন এম্বাসি, হাইকমিশনার এবং কনসালটেন্ট কে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। তিনি জানান ,বাংলাদেশ, ফিলিপিন্স , চিলি, নেপাল, উজবেকিস্তান এবং সাউথ আফ্রিকা শহ নয়টি রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ।এই বিজনেস কনক্লেভের এর জন্য মোট ১৮৯টি বিনিয়োগের আগ্রহপত্র পাওয়া গেছে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা ।এতে আনুমানিক ৬ হাজার ৪৫৭ কোটি টাকা বিনিয়োগ হওয়া সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।