
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে দত্তক গ্রহণ বিধিমালা ২০২২ সংক্রান্ত রাজ্যভিত্তিক একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।এই প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় ।এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, যুগ্ম অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ।এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় ।এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী জানান, শিশু দত্তক দেওয়া-নেওয়া সংক্রান্ত বিষয়টি রাজ্য সরকারের হাতে নেই। সবটাই কেন্দ্রীয় সরকারের হাতে ।কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই অন্যান্য রাজ্যের মত ত্রিপুরাতেও এই কাজ চলছে। তাই দত্তক দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে বিধিমালার স্বরলীকরণ রাজ্য সরকারের দ্বারা সম্ভব না ।মন্ত্রী আরো জানান ,শিশু দত্তক নেওয়ার জন্য প্রশাসনের সব পর্যায়ের আধিকারিকদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। কি করে এই সমন্বয় কে আরো মসৃন করা যায় সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।