img


হাওড়া নদীর জল এখনও বিপদসীমার নিচে, নজরদারি অব্যাহত


আইনেট  প্রতিনিধিঃ      রাজ্যে বর্তমানে মৌসুমী বায়ু প্রবাহ সক্রিয় রয়েছে ।এর পাশাপাশি উত্তর-পূর্ব অসাম রাজ্যের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই এর প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ চলছে ।আবহাওয়া দপ্তর ১০ জুলাই পর্যন্ত পশ্চিম জেলা সহ ছটি জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে ।   এই অবস্থায় পশ্চিম জেলায় অতি বর্ষণজনিত পরিস্থিতির উপর নজর রেখে চলছে পশ্চিম জেলা প্রশাসন। বৃহস্পতিবার এক একান্ত সাক্ষাৎকারে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, বর্তমানে হাওড়া নদীর জল বিপদসীমার নিচ দিয়ে বয়ে চলছে ।নদী সংলগ্ন নিন্মাঞ্চলগুলির উপর প্রশাসনিক কর্মীরা নজর রেখে চলছেন। আগরতলা পৌরনিগম এলাকার সব কটি জলের পাম্প সক্রিয় রয়েছে ।পাশাপাশি ডিজেল পরিচালিত জল নিষ্কাশনে ব্যবহৃত পাপগুলিও সক্রিয় রয়েছে বলে জানান তিনি। জেলাশাসক আরো জানান, পাম্প মেশিনের মাধ্যমে জল নিষ্কাশন করে শহরের নির্মাণচল গুলির বৃষ্টির জল নিষ্কাশনে বিদ্যুৎ পরিষেবাও নিরবিচ্ছিন্ন রয়েছে ।বৃষ্টির জল যাতে সহজেই নিষ্কাশিত হতে পারে সেই লক্ষ্যে সুইচগেট গুলিও মেরামত করা হয়েছে বলে জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার।এদিন জেলাশাসক আরো জানান ,রাজ্য বিদ্যুৎ নিগম, ডিডাব্লুএস ,আগরতলা পৌর নিগম এবং বনদপ্তরের কর্মীরা যৌথভাবে সার্বিক পরিস্থিতির ওপর নজর রেখে চলছেন।বর্ষা চলাকালীন সময়ে নদী এবং জলাশয়গুলির জলস্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে ।তাই জলাশয় এবং নদী সংলগ্ন এলাকায় বয়স্ক এবং শিশুরা যেন না যায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান তিনি ।নদীর জলে মাছ ধরা থেকে বিরত থাকতেও জনগণের প্রতি আহ্বান জানান জেলাশাসক ।এদিন পশ্চিম জেলার জেলা শাসক আরো জানান, অতি বর্ষণজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রায় এক হাজারের মতো সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নৌকা এবং অন্যান্য উদ্ধার সামগ্রী নিয়ে মহকুমা প্রশাসন ও আগরতলা পৌরনিগম এর দল তৈরি রয়েছে।