img


প্রকাশ্য দিবালোকে অটো চুরি


আইনেট  প্রতিনিধিঃ     পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে চোর ,নেশা কারবারি এবং ছিটকে মস্তানদের দাপট বাড়ছে শহর জুড়ে। এতে চুরমার হয়ে যাচ্ছে রাজ্য সরকারের সুশাসনের স্বপ্ন ।রাজধানীর টাউন প্রতাপগড় এবং রামনগর এলাকায় প্রকাশ্যে স্বর্ণের চেন ছিনতাই এর অন্যতম প্রমাণ ।এর সাথে যুক্ত হল প্রকাশ্য দিবালোকে অটো চুরির ঘটনা ।এই ঘটনা শুক্রবার দুপুরে পূর্ব থানাধীন যোগেন্দ্রনগর গার্লস স্কুলের সামনে ।এদিন TR-01-L-2982 নম্বরের অটো গাড়িটির মালিক গাড়িটি মেরামত করে যোগেন্দ্রনগর গার্লস স্কুলের পাশেই রাস্তায় রেখে বাড়িতে খেতে যান ।রাস্তার সাথেই তার ঘর ।গাড়ির সাইলেন্সার এর সাথে তিনি একটি চুম্বক যুক্ত করে রাখেন ।এতে গাড়ি স্টার্ট দিতে গেলে বিকট শব্দ হয়

হঠাৎই তিনি এই শব্দ শুনতে পান ।তাড়াতাড়ি ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসে দেখেন তার অটো গাড়িটি নেই ।    সাথে সাথে তিনি ঘটনাটি মোটর স্ট্যান্ড এবং বনকুমারি সিন্ডিকেট সহ কলেজটিলা ফাঁড়ির পুলিশকে জানান ।পাশাপাশি তিনি এবং তার ভাই মিলে গাড়ি খুঁজতে বের হন ।তারা বাইপাস রোড ধরে চুরি যাওয়া গাড়িটি খুঁজছিলেন ।সেই সময় লক্ষ্য করেন এক যুবক গাড়িটি নিয়ে আমতলী থেকে খয়ের পুরের দিকে যাচ্ছে। সাথে সাথে তিনি এবং তার ভাই অন্যান্যদের সহযোগিতা নিয়ে গাড়িটি আটকান। চুরির ঘটনা শুনে স্থানীয়রা উত্তেজিত হয়ে চোরকে উত্তম মধ্যম দেন ।এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে চুরি যাওয়া অটোর মালিক এই সংবাদ জানান।