
আইনেট প্রতিনিধিঃ রাজ্যে আরও একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের পথ চলা শুরু হলো ।শুক্রবার আমতলীর বাগমারা কুড়ি পুকুর এলাকায় টাইম হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ টাইম হাসপাতালের আধিকারিকরা। এদিন নবনির্মিত এই বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান ,রাজ্যে হেলথ সেক্টরে সুন্দর ভাবে কাজ চলছে ।একটা সময় রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা ছিল ১১ টি ।এখন সরকারি এবং বেসরকারি মিলিয়ে এম বি বি এস এর আসন সংখ্যা ৫৫০ টি হয়েছে ।ডেন্টালে বিডিএস এ আসন ছিল একটি ।এখন হয়েছে ৬৩ টি ।নার্সিংয়েও এখন 50 টি সরকারি সিট হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান ,মা এবং শিশুর হাসপাতালে জন্য ডোনার মন্ত্রণালয় থেকে অর্থ সাহায্য পাওয়া গেছে ।এর কাজ চলছে ।ডেন্টাল মেডিকেল কলেজের জন্যও ২০০ কোটি টাকা সাহায্য পাওয়া গেছে । মুখ্যমন্ত্রী জানান, আমবাসাযে ৫০ আসন বিশিষ্ট মেডিকেল কলেজ গড়ে তুলতে চাইছে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ ।তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এখন এনএমসি'র গাইডলাইন অনুসারে জেলা হাসপাতালগুলিকে ভিত্তি করে মেডিকেল কলেজ স্থাপন করা যায় ।সেই ভিত্তিতেই আমবাসায় মেডিকেল কলেজ হচ্ছে। আমবাসার কুলাইস্হিত ধলাই জেলা হাসপাতালে বর্তমানে কার্ডিয়াক কেয়ার সেন্টার এবং ট্রমা সেন্টার রয়েছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,বিজনেস কনক্লেভে আসা দুটি সংস্থা রাজ্যের ঊনকোটি জেলায় এবং সাব্রুমে দুটি মেডিকেল কলেজ করতে চায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের চিকিৎসকদের ডুয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান ,ঈশ্বরের পরেই মানুষের হৃদয়ে ডাক্তারদের অবস্থান ।গত বন্যার সময় এবং কোভিড কালে চিকিৎসকদের বিরাট ভূমিকা এর প্রমাণ দিয়েছে। এদিন এক সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী আবারো জানান, এজিএমসির প্রাইভেট প্র্যাকটিস বন্ধ নিয়ে চিকিৎসকদের কোন সমস্যা নেই ।চিকিষকরা সরকারের কাছে কিছু দাবি জানিয়েছিলেন ।এই দাবি মানা হবেই ।সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রতিশ্রুতি রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।