img


দুই দিনের বিজনেস কনক্লেভ থেকে রাজ্যের কৃষি ক্ষেত্রে বিরাট সুফল মিলতে চলেছে - কৃষিমন্ত্রী রতনলাল নাথ


আইনেট  প্রতিনিধিঃ    দুই দিনের বিজনেস কনক্লেভ থেকে রাজ্যের কৃষি ক্ষেত্রে বিরাট সুফল মিলতে চলেছে ।শুক্রবার বেলা বারোটা পর্যন্ত এগ্রিকালচার সেক্টরে ২৯ টি মৌ স্বাক্ষরিত হয়েছে ।এতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ১ হাজার ১১৭ কোটি টাকা ।শুক্রবারই বিশ্ব বিখ্যাত লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল রাজ্য থেকে কালী খাসা ,সুগন্ধি লেবু এবং কুইন পাইনাপেল বিদেশে নিয়ে যাচ্ছে ।   এদিন রাজধানীর এডিনগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে সংশ্লিষ্ট রপ্তানি সামগ্রীর শুভ সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ।তার সাথে ছিলেন বিশ্বখ্যাত লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের আধিকারিকরা ।এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, শুক্রবার সারাদিনে আরো ৮ থেকে ৯ শ কোটি টাকার মৌ  এগ্রিকালচার সেক্টরে স্বাক্ষর হতে পারে ।লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল রাজ্যে একটি সেন্টার অফ এক্সিলেন্স ও প্রসেসিং সেন্টার স্থাপন করতে চায়। কুইন পাইনাপেল নিয়ে এই সংস্থাটি দুবাইতে একটি ফেস্টিভ্যালের উদ্যোগ গ্রহণ করছে ।এই ফেস্টিভ্যালে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।