
আইনেট প্রতিনিধিঃ গাছ থেকে পড়ে গুরুতর আহত এক বৃদ্ধ। আহত বৃদ্ধির নাম বাদল তাঁতি ,বয়স আনুমানিক ৬৫ বছর ।ঘটনা শুক্রবার সকালে বামুটিয়ার দুগাবাড়ি এলাকায়। জানা গেছে ,বৃষ্টি ভেজা কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে উঠেছিলেন তিনি। পা পিছলে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনসিসি ফায়ার স্টেশনে খবর দেন ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা ।তারা গুরুতর আহত বৃদ্ধ বাদল তাঁতিকে জিবি হাসপাতালে নিয়ে আসেন। বৃদ্ধের অবস্থা স্থিতিশীল হলেও কোমরে প্রচন্ড আঘাত পেয়েছেন বলে জানান এনসিসি ফায়ার স্টেশনের এক দমকল আধিকারিক।