img


মৎস্যদপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীত হয় এক দিবসীয় প্রশিক্ষন শিবির ও কর্মশালা।


আইনেট  প্রতিনিধিঃ     শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে মৎস্যদপ্তরে উদ্দ্যোগে জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষ্যে বিঞ্জান ভিত্তিক মৎস্যচাষের উপর এক দিবসীয় প্রশিক্ষন শিবির ও কর্মশালা অনুষ্ঠীত করাহয়।  প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং।  উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতর চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌঁধুরী, বি এস সির চেয়ারম্যন অশোক মগ, শান্তিরবাজার পুরপরিষদের কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, কাউন্সিলার রাজীব চক্রবর্তী, মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং সহ অন্যন্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মৎস্য উৎপাদনে কি কি করনিয় প্রয়োজন এবং মৎস্যচাষীদের উন্নয়নে রাজ্যসরকার ও মৎস্যদপ্তর কি কি কাজ করছে তানিয়ে বিস্তারিত আলোচনা করাহয়। আজকে অনুষ্ঠানে মৎস্যচাষের উপর ভিত্তিকরে জোলাবাড়ী ব্লক, বগাফা ব্লক ও শান্তির বাজার পুরপরিষদ থেকে বাছাইকরে তিনজনকে পুরষ্কৃতকরাহয়।  আজকের অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং। মৎস্য দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মশালায় উপস্থিত মৎস্যচাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।