
আইনেট প্রতিনিধিঃ আগামী ১৬ জুলাই জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা ২০২৬ উপলক্ষে বামুটিয়ার রাঙ্গুটিয়াস্থ গৌর নিতাই সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংঘের পক্ষ থেকে জানানো হয়, ১৬ জুলাই জগন্নাথদেব নিজ মন্দির থেকে রথে চড়ে গুণ্ডিচা মন্দির (মাসির বাড়ি) উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে ২৪ জুলাই পর্যন্ত অবস্থান করবেন এবং এই সময়জুড়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বছরের মতো এবারও রথযাত্রা সুষ্ঠু ও মর্যাদার সঙ্গে আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব-সহ একাধিক বিশিষ্ট অতিথির।
পুণ্যার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য সংঘের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে গৌর নিতাই সংঘ।