
আইনেট প্রতিনিধিঃ জোলইবাড়ী ফাঁড়ী থানার পুলিশের কুম্ভনিন্দ্রার ফলে দিনের পর দিন চুরির সংখ্যা বৃদ্ধীপাচ্ছে বলে অভিযোগ উঠে আসছিলো। শনিবার রাতে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশের ব্যার্থতার চিত্র ফুটে উঠলো। একই রাতে জোলাইবাড়ী বাজারে ব্যাবসায়ী সংঘ পরিচালিত শনি মন্দিরে ও পশ্চীম জোলাইবাড়ী এলাকায় একটি কালিমন্দিরের প্রানামী বাক্স ভেঙ্গে চুরি সংঘগঠীত করলো নিশিকুটম্বের দল। শনিমন্দির প্রাঙ্গনে একটি দোকানের সি সি ক্যামেরার ফুটেজ দেখে জানাযায় দুই জনজাতি যুবক এই চুরি সংগঠীত করে। রবিবার সকালে চুরির বিষয়ে জানতেপেরে স্থানীয়রা জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের অস্তিত্বজানানদিয়ে চলেযায়।