
আইনেট প্রতিনিধিঃ দুষ্কৃতীদের আক্রমণে নিহত এক নিরীহ বৃদ্ধ। তার নাম মনীন্দ্র সরকার ।ঘটনা হাঁপানিয়াস্থিত অশ্বিনী মার্কেটে ।জানা গেছে নিহত মনীন্দ্র সরকারের বাড়ি অশ্বিনী ডি ব্লক এলাকায়। পরিবারের অন্যান্যদের সাথে মতপার্থক্য থাকায় গত তিন বছর যাবত অস্বিনী মার্কেটেই থাকতেন তিনি। ব্যবসায়ীদের ছোটখাট কাজ করে দিতেন ।যা পেটেন্ট তা দিয়েই ক্ষুধা নিবারণ করতেন ।সম্প্রতি বাজারের ব্যবসায়ী মতি সরকারের নির্মীয়মান বিল্ডিংয়েই রাত কাটাতেন ৬৫ বছরের এই বৃদ্ধ মনীন্দ্র সরকার ।রবিবার সকালে বাজারেরই কেউ একজন কাজের জন্য তাকে ডাকতে যান ।তখন তার শোবির স্থানে জমাট বাধা রক্ত দেখতে পান তিনি। বিষয়টি তিনি বাজারের অন্যান্যদের জানান ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাজারের অন্যান্যরাও। ছুটে আসেন পরিবারের সদস্যরাও ।এদিন অশ্বিনী মার্কেটের বাজার পরিচালন কমিটির সম্পাদক এই সংবাদ জানান ।তিনি জানান ,আমতলী থানায় বিষয়টি জানানো হয়েছে। আপাতদৃষ্টিতে বিষয়টি একটি হত্যাকাণ্ড বলেই অভিমত ব্যক্ত করেন অশ্বিনী মার্কেটের বাজার পরিচালন কমিটির সম্পাদক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। পুলিশ রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান ।একটি