
আইনেট প্রতিনিধিঃ মনশ্রীর মত রাজ্যের আরও একটি ছোট্ট শিশুর দেহেও ধরা পড়েছে এস এম এ তথা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগ ।রবিবার শিশু কন্যাটিকে নিয়ে তার মা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভমিকে সাথে দেখা করেন এবং শিশুটির চিকিৎসার জন্য উদ্যোগী হতে কাতর আবেদন জানান। শিশু কন্যাটির পাশে দাঁড়াবেন বলে তার মাকে আশা দিয়েছেন প্রতিমা ভৌমিক । এদিন সংশ্লিষ্ট বিষয়ের সাংবাদিকদের তিনি জানান, সোমবার জিবি হাসপাতালের নিউরোলজিস্ট ডাক্তার আবীর লাল নাথ ,ডাক্তার অর্পণ মিত্র এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জীব দেববর্মার সাথে ঈশিতার বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি ।কিভাবে শিশু কন্যাটির ডায়গনোসিস হবে সে ব্যাপারে বিশদ জানবেন। তিনি জানান ,চিকিৎসকদের পরামর্শ মতই সোমবার থেকে ঈশিতার জন্য ঝাঁপিয়ে পড়বেন তিনি। মনশ্রী-র মতো ঈশিতার জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান মনশ্রীর সাহায্যের জন্য রাজ্যবাসী এগিয়ে এসেছেন ।তা গোটা দেশে নজির স্থাপন করতে পেরেছে ।রাজ্য ছোট হলেও মনশ্রীকে নিয়ে বিরাট মাপের মানবিকতার পরিচয় দিয়েছেন রাজ্যবাসী।