img


: পাল্টে দিয়েছে গোটা এলাকার পরিবেশ, উদ্বোধনের প্রহর গুনছে অভয় নগর বাজার লেক :


আইনেট  প্রতিনিধিঃ   প্রায় ষাট বছর ধরে পরিতক্ত অবস্থায় ছিল রাজধানীর অভয়নগর বাজার সংলগ্ন এলাকার জলাশয়টি। বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়রা এই পুকুরে আবর্জনা ফেলতেন ।এতে নোংরা হয়ে উঠেছিল গোটা এলাকাটি। পুকুরের চারপাশে চলতো অসামাজিক কার্যকলাপ। স্থানীয় কর্পোরেটের তথা পৌর নিগমের এম আই সি সদস্য হীরালাল দেবনাথ পুকুরটিকে সংস্কার সাধনের উদ্যোগ গ্রহণ করেন ।তাতে সায় দেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অবশেষে নবকলেবরে সেজে উঠেছে জলাশয়টি ।পুকুরের চারপাশে হাঁটার ব্যবস্থা করা হয়েছে ।অনেকটা পার্কের মতই ।আলোর ব্যবস্থাও করা হয়েছে । বর্তমানে উদ্বোধনের প্রহর গুনছে অভয়নগর বাজার এলাকার এই জলাশয়টি ।রবিবার সংস্কার করা এই জলাশয়টি পরিদর্শনে যান মেয়র ।তার সাথে ছিলেন স্থানীয় করপোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। জলাশয়ের চারপাশ ঘুরে দেখেন তারা ।এদিন পুকুরটির সংস্কার সাধনের কাজে সন্তোষ ব্যক্ত করেছেন মেয়র ।তিনি জানান ,স্থানীয় কর্পোরেটর হীরালাল দেবনাথের উদ্যোগেই গোটা এলাকার পরিবেশটাই পাল্টে গেছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাত ধরে এর উদ্বোধন করা হবে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।