img


রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে ABVP কমলপুর নগর শাখার উদ্যোগে আয়োজিত "মেধাকৃতি সংবর্ধনা ২০২৬" অনুষ্ঠানে সংবর্ধিত ​​​​​​​ "


আইনেট  প্রতিনিধিঃ     রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে ABVP কমলপুর নগর শাখার উদ্যোগে আয়োজিত "মেধাকৃতি সংবর্ধনা ২০২৬" অনুষ্ঠানে সংবর্ধিত  "মেধাকৃতি সংবর্ধনা ২০২৬" অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর বিদ্যালয় পরিদর্শক ঝুনু রানী দেববর্মা, ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ  তুষার ভৌমিক, কমলপুর নগর শাখার সভাপতি পঙ্কজ দেবরায়, নগর সম্পাদক আরিয়ান গোপ, সংগঠনের ধলাই জেলা প্রমুখ পার্থ সারথী দাস,  স্টুডেন্ট ফর সেবা রাজ্য কনভেনার সুস্মিতা দেব- সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক বলেন, "আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভারত গড়ার প্রকৃত কারিগর। শুধু ভালো ফল করাই নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের আদর্শ নিয়েও এগিয়ে যেতে হবে।" তিনি সংগঠনের বিভিন্ন সমাজমুখী কর্মকাণ্ড ও ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে সংগঠনের ভূমিকার কথাও তুলে ধরেন।