img


১৬ জুলাই উদয়পুরে ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি


আইনেট  প্রতিনিধিঃ    আর মাত্র কয়েক দিন বাকি রথযাত্রা উৎসবের। ঐতিহ্যবাহী এই উৎসবকে সামনে রেখে উদয়পুরের জগন্নাথ বাড়িতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির চত্বর সাজিয়ে তোলার পাশাপাশি রথযাত্রাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন আয়োজন গ্রহণ করেছে রথযাত্রা উৎসব কমিটি।

উদয়পুর রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক অশোক দেব জানান, ১৯০৬ সাল থেকে উদয়পুরে রথযাত্রা উদযাপনের ঐতিহ্য চলে আসছে। প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আগামী ১৬ জুলাই বিকেল ৩টায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করবেন। এরপর ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নয় দিনের জন্য উদয়পুর মহাদেব বাড়িতে, যা ভক্তদের কাছে ‘মাসির বাড়ি’ নামে পরিচিত, অবস্থান করবেন।

নয় দিন পর উল্টো রথের দিন প্রথা অনুযায়ী দই-চিড়ার ভোগ গ্রহণের পর দেবতারা পুনরায় জগন্নাথ বাড়িতে ফিরে আসবেন। ওই দিন সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে রথযাত্রা উৎসব কমিটি।