
আইনেট প্রতিনিধিঃ বিলোনিয়া ট্রাফিক দপ্তরের গাফিলতি ও অব্যবস্থাপনার শিকার সাধারণ জনগণ। ব্যাস্ততম রাজপথে ট্রাফিকের যাঁতাকলের মধ্যে পরে নাজেহাল পথচলতি জনগণ সহ অফিস আদালত কর্মীরা ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। সে জায়গায় বিলোনিয়ার ট্রাফিক দপ্তরের ভূমিকা একেবারে শূন্য বলা চলে। শহরের এক নং টিলা হাসপাতাল কর্নার এবং বিলোনিয়া স্টেট ব্যাংক পর্যন্ত প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে দুর্ভোগের শিকার সাধারণ নাগরিকরা। যদিও বা বিলোনিয়া ট্রাফিকের দপ্তরের পক্ষ থেকে SPO অথবা কনস্টেবল দু একজনকে বিলোনিয়ার ১ নং টিলাতে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য দায়িত্বে পাঠানো হলে, সে জায়গায় দেখা যায় তারা দিব্যি আরামে কোন একটি দোকানে বসে পান খাচ্ছে। নতুবা কোন ব্যবসায়িক বা সাধারণ নাগরিকের সাথে গল্প করছেন। কিন্তু বিলোনিয়া স্টেট ব্যাংক, ১ নং টিলা এবং বিলোনিয়া হাসপাতাল পর্যন্ত এই জায়গাটুকুর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকে যানজট। বিভিন্ন জায়গা থেকে আসা অটো রিক্সা, নিজেদের মর্জি মাফিক যাত্রী উঠানামা করছেন। আবার দেখা যায় বড় বড় ট্রান্সপোর্টের গাড়ি করে বিভিন্ন দোকানে মাল লোড আনলোড করা হচ্ছে। আর এতে করেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একপ্রকার এই ব্যস্ততম সড়ক যানচালকদের এবং ফুটপাট দোকানিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। কিন্তু সে জায়গায় প্রশাসনের কোন আধিকারিকদের ভূমিকা দেখা যায় না। গত কিছুদিন আগেও নতুন ভাবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নিয়ম তৈরি করা হলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একাংশ সাধারণ নিয়ম ভঙ্গ করছেন। কিন্তু যে প্রশাসনিক আধিকারিকরা এ আইন তৈরি করেছিলেন এখন আর তাদেরকে দেখা যায় না সেই তৈরি করা আইনের তদারকি করতে। এখন দেখার বিষয় আমাদের প্রহর ২৪ এর পর্দায় খবর সম্প্রচার হওয়ার পর কতটুকু সময়ের মধ্যে টনক নড়ে প্রশাসনের।