img


: রোগীর চাপ ও প্রশাসনিক ব্যবস্হা খতিয়ে দেখতে জিবি হাসপাতালের আউটডোর পরিদর্শন মুখ্যমন্ত্রীর :


আইনেট  প্রতিনিধিঃ    সম্প্রতি জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং ফ্যাকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার ।প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ার ফলে জিবি হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ অনেকটাই বেড়ে যায় ।পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা সৃষ্টি হয় হাসপাতাল কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই অবস্থায়  সোমবার সকালে হঠাৎ জিবি হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বিভিন্ন বিভাগের খোঁজখবর নিয়েছেন। এক্সরে ইউনিট থেকে শুরু করে টিকিট কাউন্টারেরও অবস্থা খতিয়ে  দেখেছেন। হাসপাতালের কর্মী এবং রোগীর পরীজনদের  সাথেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই হঠাৎ সফরের পর হাসপাতালের পরিষেবার হাল ফিরতে পারে বলে আশাবাদী রোগী এবং পরিজনেরা।এদিন তার সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ  গীত্যে সহ দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ।