
আইনেট প্রতিনিধিঃ রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, ক্রীড়া সহ সমস্ত বিষয়কে অগ্ৰাধিকারের ভিত্তিতে রাজ্য সরকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এতে কোন রাজনৈতিক দল কিংবা কোন জাত- পাত লক্ষ্য করা হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী চাইছে বিকশিত ভারত গড়ে তুলতে। মঙ্গলবার উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে ভার্চুয়ালের মাধ্যম প্রায় একশ কোটি টাকা ব্যায় করে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পূর্ত দপ্তরের বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালের উদ্বোধন করেন। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়া ও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ স্বাস্থ্য অধিকর্তা কিরন কিত্যে, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার সহ অন্যান্য দপ্তরের আধিকারিক গন। মূখ্যমন্ত্রী বলেন,রাজ্য সরকার সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলাকে আরো ও উন্নয়ন করার জন্য কাজ করে চলেছে।এর ধারাবাহিকতায় বজায় থাকবে। তিনি এ বলেন, উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের নয়া ভবনের জন্য ৭.৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উদয়পুর ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের নয়া ভবনের জন্য ১.৪৮ কোটি টাকা,রমেশ স্কুলের সিন্থেটিক ফুটবল টাফে মাঠের জন্য ৫.৮০ কোটি টাকা, উদয়পুর মহকুমা শাসকের অফিস কমপ্লেক্স কর্মচারীদের থাকার জন্য ছয়টি টাইপ