img


মঙ্গলবার জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন সংশ্লিষ্ট তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস


আইনেট  প্রতিনিধিঃ     বাজেট বরাদ্দ অনুসারে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন সংশ্লিষ্ট তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সোনার তরী রাজ্য অতিথিশালায় এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।     বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়িকা অন্তরা দেব সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,পশ্চিম জেলার এমডিসি ,বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট তিন দপ্তরের আধিকারিকরা ।এই বৈঠকে পৌরহিত্য  করেন মন্ত্রী সুধাংশু দাস ।এদিন এই জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান ,রাজ্য সরকারের বাজেট বরাদ্দ অনুসারে তিন দপ্তরেই জেলাভিত্তিক অর্থ রাশি মঞ্জুর করা হয়েছে ।এই টাকায় কোন কোন দপ্তরে গত চার মাসে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে, যে কাজগুলি চলছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে কিনা ,পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।কাজ করার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের বাধা-বিপত্তি রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। এর পাশাপাশি গত অর্থ বছরের বরাদ্দকৃত অর্থে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।