img


সাংবাদিক সম্মেলনে ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ.বি


আইনেট  প্রতিনিধিঃ    ভারতবর্ষের জনগণনা ২০২৭ কে কেন্দ্র করে আগামী ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে সেল্ফ এনুমারেশন। এক্ষেত্রে সমগ্র ধলাই বাসী যেন এগিয়ে আসে এবং অনলাইনে নিজেদের সমস্ত তথ্য প্রদানের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করে আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই আবেদন রাখেন ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ.বি।    প্রথম পর্বে অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য প্রদানের পর আগামী ১ লা আগস্ট থেকে শুরু হবে গৃহ গণনার কাজ। সেল্ফ এনুমারেশনে প্রত্যেক সরকারি কর্মচারীরাও যেন নিজেদের তথ্য প্রদান করেন সেই আহ্বানও তিনি রেখেছেন পাশাপাশি তিনি বলেছেন প্রতিটি দপ্তরেও এজন্যে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।