img


: মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু হল 'যোদ্ধা' পোর্টাল,গোপন থাকবে পরিচয়, অভিযোগ জানাতে পারবেন সবাই :


আইনেট  প্রতিনিধিঃ      নেশা সামগ্রী পাচার নিয়ে এখন থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর নিকট অভিযোগ জানাতে পারা যাবে ।শুধু নেশা সামগ্রীই নয় ,এলাকার কেউ নেশায় আসক্ত রয়েছেন কিনা, কোথাও বাল্যবিবাহ হচ্ছে কিনা প্রভৃতি বিষয়গুলিও পোর্টালের মাধ্যমে  জানানো যাবে ।এর পাশাপাশি আইন- শৃঙ্খলার সমস্যা, বিদ্যুৎ সমস্যা প্রভৃতি সবকিছু এই পোর্টালে যে কেউ জানাতে পারবেন ।     বুধবার উত্তর জেলার সাথে মুখ্যমন্ত্রী সমীয়পেষু অনুষ্ঠানে জেলার জেলা শাসক ও তার দল এই পোর্টালটি চালুর উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে অভিভূত মুখ্যমন্ত্রী 'যোদ্ধা' নাম দিয়ে পোর্টালটি উদ্বোধন করেন। এদিন আগরতলার ত্রিপুরা ইনফরমেশন এন্ড ট্রান্সফর্মেশন বিভাগের সভাকক্ষে উত্তর ত্রিপুরা জেলার সাথে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানেই যোদ্ধা পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,দারুন কাজ করবে এই পোর্টালটি। মানুষ তার অভিযোগ জানাতে পারবেন। এতে তাদের সবার নাম গোপন রাখা হবে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,এই পোর্টালটিতে সাফল্য এলে পরবর্তী সময়ে অন্যান্য জেলার জেলাশাসকদেরও 'যোদ্ধা' পোর্টাল অনুসরণ করার জন্য বলা হবে ।