img


মঠ চৌমুহনী এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ,


আইনেট  প্রতিনিধিঃ      পৈত্রিক সম্পত্তি নিয়ে মঠ চৌমুহনী এলাকার দুই ভাই চয়ন পাল এবং দীপক পালের মধ্যে বহু দিন ধরে ঝামেলা চলছিল। বিষয়টি অভিযোগ আকারে আগরতলা পৌর নিগমের কাছে যায় ।পৌরনিগম কর্তৃপক্ষ বড় ভাই তথা রিটায়ার্ড প্রধান শিক্ষক দীপক পালের অবৈধ নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে মামলা হয়। মামলার রায়ে দীপক পালের বাড়ির অবৈধ নির্মাণ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়। অবশেষে বুধবার আগরতলা পৌরনিগমের টাস্ক ফোর্স  মঠ চৌমুহনী এলাকার দীপক পালের বাড়ির অবৈধ নির্মাণ অংশ ভেঙ্গে ফেলে ।এদিন পৌর নিগমের আধিকারিকরা জানান ,নিগমের নির্দেশ এবং উচ্চ আদালতের নির্দেশ মেনেই তারা দীপক পালের অবৈধ নির্মাণ অংশ ভেঙে ফেলছেন।   এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক পালের স্ত্রী জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল ।ছোট ভাই চয়ন পাল আমাদের চলার রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করতে চাইছিলেন। এতে আমরা বাধা দেই ।তখন চয়ন পাল অভিযোগ করেন ।বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশে বাড়ির কিছুটা অংশ ভাঙ্গা হয়।