img


: মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন আঙ্গিকে সেজে উঠা মন্দিরের উদ্বোধন, বেজায় খুশি স্থানীয়রা :


আইনেট  প্রতিনিধিঃ    রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকাতেই দীর্ঘ বছরের পুরনো শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও রামজানকির মন্দির ছিল। কেউ কেউ বলেনস্বাধীনতার আগের এই মন্দির ।তবে আজ থেকে ৬৫-৬৭ বছরেরও আগে পরিবারের গুরুজনদের হাত ধরে এই মন্দিরে আসতেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ।সন্ধ্যাবেলায় পবিত্র পাঠ শুনতেন তিনি। এতদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এই মন্দিরটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুনরায় সংস্কার সাধন করা হয়েছে এই মন্দিরের ।বৃহস্পতিবার পবিত্র রথযাত্রার দিনে এই মন্দিরে শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও রাম সীতা লক্ষণ এবং হনুমানের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা ।এদিন বহু পুরনো মন্দির সংস্কার সাধনের পর নিজ হাতে তার উদ্বোধন করতে পেরে খুশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মন্দিরটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।