img


: আগরতলা শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখতে দুই দিনের ব্রেইনটর্মিং সেমিনার শুরু :


আইনেট  প্রতিনিধিঃ     জলাবদ্ধতা এবং নগর নিকাশি ব্যবস্থার সমাধান খুজতে প্রজ্ঞা ভবনে শুরু হল দুইদিন ব্যাপী ব্রেইন স্টর্মিং সেমিনার ।এর উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সেমিনারে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে,আগরতলা পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্য আধিকারিকরা ।এই সেমিনারের বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে বলেন, ২০০৯ সালে তিনি আইএস অফিসার হয়ে আগরতলায় এসেছেন। তখন আগরতলা মিনিসিপাল কাউন্সিল ছিল ।বর্তমানে পৌরনিগম হয়েছে ।অনেক সমস্যার সমাধান হয়েছে ।শহরে জমা জল নিষ্কাশনে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা  গ্রহণ করা হয়েছে ।তিনি আরো জানান ,এই সমস্ত গৃহীত ব্যবস্থার ফলেই বর্তমানে ভারী বর্ষণের ফলে শহরের বিভিন্ন প্রান্তে জমা জল ৩০ মিনিটের বেশি স্থায়ী হয় না।   দুইদিন ব্যাপী এই সেমিনারে শহরে জল জমার কারণ ,নিকাশি ব্যবস্থার উন্নয়ন ,জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দীর্ঘমেয়াদী সমাধান সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।আগরতলা শহরকে জলাবদ্ধতা মুক্ত এবং টেকসই নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করছেন উপস্থিত আধিকারিকরা।