img


মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানে স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ, ধলাইয়ে ব্যাপক সাড়া


আইনেট  প্রতিনিধিঃ     রাজ্যকে রোগমুক্ত করার লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল হেলথ মিশনের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে  চলেছে এক বিশেষ স্বাস্থ্য অভিযান। যার নাম দেওয়া হয়েছেমুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান ।

 

আজ ধলাই জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। একই ছাদের তলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসক পরিষেবা এবং বিভিন্ন রোগের রক্ত পরীক্ষা থেকে শুরু করে এক্সরে করা হয়। শিবিরটি পরিদর্শন করেন জেলার জেলা শাসক বিবেক এইচ বি ।

 

ধলাই জেলাশাসক বিবেক এইচ বি জেলাবাসীদের এই অভিযানের পূর্ণ সুবিধা নেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি বলেন এলাকার নিকটবর্তী স্বাস্থ্য শিবির বা স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করে এই মহতী উদ্যোগে শামিল হয়ে এবং সুস্থ ত্রিপুরা গড়তে সহায়তা করার আহ্বান জানান।

 

চলতি ১৪ই জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩১শে জুলাই  পর্যন্ত চলবে এই বিশেষ মেগা ড্রাইভ। এই অভিযানের মূল মন্ত্র হলো—  রোগ শুরুতেই নির্ণয় করা এবং সম্পূর্ণ নিরাময়ের ব্যবস্থা করা। রাজ্যকে সম্পূর্ণ রোগমুক্ত বা 'ডিজিজ ফ্রি স্টেট' গড়ে তোলাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।

 

​এই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য অভিযানের অধীনে রাজ্যবাসীর দরজায় দরজায় পৌঁছাবে স্বাস্থ্য পরিষেবা।  সাধারণ মানুষকে বিভিন্ন রোগ ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেবেন।প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে।বিভিন্ন এলাকায় ক্যাম্প করে চিকিৎসার সুযোগ দেওয়া হবে।শুধু রোগ ধরাই নয়, আক্রান্তদের নিয়মিত ফলো-আপ ও চিকিৎসার পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়া হবে।