img


সাব্রুম পুলিশের অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার,


আইনেট  প্রতিনিধিঃ  দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য মিলল। শুক্রবার সাব্রুম থানার অন্তর্গত থাইবোং গ্রাম পঞ্চায়েতের সিংবিল এলাকায় পরিচালিত এক অভিযানে একটি বাড়ি থেকে ২১.৭২০ কেজি সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার করেছে সাব্রুম পুলিশ। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় তাকে গ্রেপ্তারের লক্ষ্যে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ত্রিপুরা পুলিশের মহাপরিচালক শ্রী অনুরাগ, আইপিএস এবং দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, আইপিএস-এর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সাব্রুম থানার একটি বিশেষ দল সিংবিল এলাকায় অভিযান চালিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে গোপনে মজুত রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন সাব্রুমের এসডিপিও দীপ্তনু বিশ্বাসের তত্ত্বাবধানে এবং সাব্রুম থানার ভারপ্রাপ্ত আধিকারিক অপু দাসের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ সদস্যরা এ নেশা বিরোধী অভিযান সম্পর্কে করেন। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(২)(সি), ২৫ ও ২৯ ধারায় এসবিএম থানা মামলা নং ২০২৬/এসবিএম/০১৫ রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে,   একটি স্বতঃপ্রণোদিত মামলা এবং পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য একাধিক জায়গায় অভিযান চলছে। একই সঙ্গে এই মাদক চক্রের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার কাজও এগিয়ে চলছে।