
আইনেট প্রতিনিধিঃ আবহাওয়া ঠিক রাখার লক্ষ্যে বৃক্ষরোপণ । আর গাছপালা রক্ষণাবেক্ষণের জন্য বন এলাকার জনগণ কে নিয়ে কাজ শুরু করেছে বনদপ্তর ।এই ক্ষেত্রে এগিয়ে এসেছে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই সংস্থার মাধ্যমে বন সৃজন এবং বন রক্ষার কর্মসূচি চলছে ।এর জন্য প্রতিটি গ্রামে একটি করে স্ব সহায়ক দল রয়েছে ।এই স্ব সহায়ক দলের সদসদের স্বাবলম্বী করার লক্ষ্যে শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রাথমিক তহবিল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় ।এই কর্মসূচির মাধ্যমে স্ব সহায়ক দলের সদস্যদের ৩ কোটি ৬০ লক্ষ টাকা বিতরণ করা হয় ।এছাড়াও গ্রামীণ এলাকার যুবকদের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বনমন্ত্রী জানান ,রাজ্যে বন এলাকায় বসবাসকারীদের জীবিকা নির্বাহের জন্য প্রকল্প রয়েছে ।এই প্রকল্পে কি করে স্ব সহায়ক দলের সদস্যদের স্বাবলম্বী করে তোলা যায় সেই লক্ষ্যেই এই কর্মসূচি।