img


: দেশ গড়ার কাজে পঞ্চায়েত কর্মী এবং জনপ্রতিনিধিরা চেঞ্জ মেকার-মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ      শুক্রবার রাজধানীর এডিনগরের  গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েত দপ্তরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ।অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি ,জেলা পরিষদ, সরকারি কর্মী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের মোট ৫১ টি পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের কর্মী এবং  জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মানুষের অস্থাই বড় ভরসা ।মানব সম্পদের মতো অন্য কোন বড় সম্পদ আর হয় না ।তাই গ্রাম গঠনের কাজে মানুষের যত বেশি বিশ্বাস অর্জন করা যাবে ততই ট্যাক্সই ত্রিপুরা তৈরি করতে পারা যাবে। অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত কর্মী এবং জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ,মনে রাখবেন আপনারা চেঞ্জ মেকার। পরিবর্তনে একটা বিরাট ভূমিকা রয়েছে আপনাদের। আপনারা দেশ গড়ার কাজ করছেন।