
আইনেট প্রতিনিধিঃ প্রয়াত রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক লাল দত্ত। মৃত্যু কালের তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ।শনিবার সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।বিশিষ্ট নাট্যকারের পাশাপাশি একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন তিনী।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বুদ্ধিজীবী মহল এবং সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুরে প্রয়াত বিশিষ্ট নাট্যকার মানিক লাল দত্তের মৃতদেহ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে নিয়ে আসা হয় ।সেখানে বহু সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবী মহল প্রয়াত মানিক লাল দত্তকে শেষ শ্রদ্ধা জানান ।বিশিষ্ট নাট্যকার মানিক লাল দত্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সপন নন্দী ।তিনি বলেন, প্রয়াত মানিক লাল দত্ত দীর্ঘদিন ধরে রাজ্যের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন ।বিভিন্ন সামাজিক সংস্থার সাথেও যুক্ত ছিলেন তিনি ।নাটক অন্ত প্রাণ ছিল তাঁর ।রূপম নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য ছিলেন প্রয়াত মানিক লাল দত্ত ।এই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের অভাব এবং অবদান রাজ্যের নাট্যকর্মীরা সর্বদা অনুভব করবেন বলে জানান তিনি।