img


রাজ্য পুলিশকে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলা হবে - মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ    আরো শক্তি বাড়ল  রাজ্য পুলিশের।  এদিন মোট ৪৭০ জন নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয় ।   এর মধ্যে ৪৬৯ জন পুলিশ কনস্টেবল এবং একজন টিএসআর  জওয়ান রয়েছেন ।     এই পাসিং আউট প্যারেড টি ছিল রাজ্য পুলিশের ৯২ তম পুলিশ কনস্টেবল পুরুষদের অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে পাসিং আউট হওয়া পুলিশ কনস্টেবলদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতি বদ্ধ রাজ্য সরকার ।রাজ্যে হিংসাত্মক এবং বেআইনি কার্যকলাপ কঠোর ভাবে দমন করা হচ্ছে ।     নারী ঘটিত অপরাধ হ্রাস পেয়েছে। জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান ,রাজ্য সরকার পুলিশকে আরো আধুনিক করার উদ্যোগ নিচ্ছে। পুলিশ কর্মীদের আধুনিক প্রযুক্তি নির্ভর করা হবে ।রাজ্যে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের সুরক্ষার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরো জানান ,অতি শীঘ্রই ২১০ জন এসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াও অতি শীঘ্রই শুরু হবে ।পাসিং আউট হওয়া পুলিশ কনস্টেবলদের সৎ নিষ্ঠাবান এবং মানবিক হওয়ার পাঠ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।