
আইনেট প্রতিনিধিঃ আজ বিশ্বকাপ ফুটবলের মহারণ ।প্রতিদ্বন্দ্বিতায় আর্জেন্টিনা এবং স্পেন। কারা জিতবে এই বিশ্বকাপ তা জানতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব ।আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনার যেন আর শেষ নেই ।মেসির হাতে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ দেখতে চান তারা। অপরদিকে উন্মাদনায় পিছিয়ে নেই স্পেনও। স্পেনের ইয়ামাল খেলতে নামবেন তার আইডল মেসির বিরুদ্ধে। বিশ্বকাপ ফুটবল নিয়ে এই উন্মাদনার আঁচ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আগরতলাতেও ।ইতিমধ্যেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ জিতে এদিনই অবসর ঘোষণা করবেন বিশ্ব ফুটবলের বর পুত্র মেসি। যদিও এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি । রাজ্যে মেসির প্রতি পাল্লা ভারী ফুটবল সমর্থকদের। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ বড় স্ক্রিনের মাধ্যমে দেখতে এবং উপভোগ করতে বর্তমানে রাজধানীর পাড়ায় পাড়ায় চলছে জোর প্রস্তুতি। রবিবার রাজধানীর বিভিন্ন ক্লাব গুলি বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের জন্য বড় স্ক্রিনের আয়োজন করেছে। রাজধানীর মেলার মাঠ এলাকার এলাকাবাসীরাও জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার দুপুর থেকে চলছে এর জোর প্রস্তুতি ।এদিন মেলারমাঠ এলাকার বাসিন্দা তথা এই উদ্যোগের অন্যতম তমাল চক্রবর্তী জানান ,তারা সবাই মিলে একত্রিত হয়ে বড় স্ক্রিনে খেলা দেখবেন। মেলারমাঠ এলাকার সকলকেই এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।