
আইনেট প্রতিনিধিঃ সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রণকৌশল ঠিক করতে ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার ৪৭ আমবাসা মণ্ডলের উদ্যোগে আজ রবিবার একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সালোমা কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সি.আর.সি হলে এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। কিষান মোর্চার সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন জনমুখী নীতি ও প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান ৪৭ আমবাসা কৃষাণ মোর্চার মন্ডল সভাপতি তপন দাস।
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার মন্ডল সভাপতি তপন দাস, কৃষাণ মোর্চা রাজ্য সহ-সভাপতি জয়দীপ দেববর্মা, কৃষাণ মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, সুস্মিতা দাস সহ মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। ।
সামনের দিনগুলোতে দলের কর্মসূচিকে কীভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্বগন ।তাছাড়াও নেতৃত্বগন বলেন আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক ভিত শক্ত করার লক্ষ্যে কিষান মোর্চার এই কর্মী সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিনের আয়োজিত এই সাংগঠনিক কর্মসূচিতে কৃষন মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।