img


: উন্নয়ন ,স্বচ্ছতা ও জনকল্যাণে উদ্যোগী সরকার- কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ    রবিবার বিধানসভা এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করল বিজেপির ৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটি ।রাজধানীর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ,মেয়র তথা বিধায়ক দীপখ মজুমদির সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছে তারা নিজেদের কারণেই হয়েছে। ভিতর থেকে মূল ভাবনা বাইরে বের করতে হবে ।নিজেকে যত বেশি প্রকাশ করা যাবে তত বেশি নিজের এবং সমাজের লাভ হবে। কিভাবে ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে এক্সপ্লোর করা যায় সেই কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন ,সরকার উন্নয়ন, গুড গভর্নেন্স ,স্বচ্ছতা এবং জনকল্যাণে আরো কি কি করা প্রয়োজন তার উপর জোর দিয়েছে ।এই ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন আধুনিক শিক্ষা ব্যবস্থা ,স্বাস্থ্য ,খেলাধুলা, কৃষি বিকাশ ,কর্মসংস্থান  ক্ষেত্রে ডিজিটাল পরিষেবা প্রদান করা হচ্ছে।